বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-শিবপাশা-জলসুখার রাস্তার বেহাল দশা ॥ দুর্ভোগ

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং শিবপাশা-জলসুখার রাস্তার বেহাল দশা। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বানিয়াচং থেকে জলসুখা যেতে যেখানে সময় লাগে ২০ মিনিট সেখানে রাস্তা ভাঙার কারণে ১ ঘন্টারও বেশি সময় লাগে। যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই সড়ক সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে হাটু পানি হয়ে যায়। এতে সিএনজি অটোরিকশা ও গাড়ি চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। মাত্র ২০ কিলোমিটার রাস্তা বিগত সরকারের আমলে পিচ করা হয়। কিন্তু তদারকি না থাকায় কয়েক বছরের মাথায় রাস্তাটি ভেঙ্গে যায়। এরপর আর কেউ এ সড়ক সংস্কারে নজর দেননি। ফলে দিন দিন রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। ইতিপূর্বে রাস্তাটি সংস্কারে টেন্ডারের ব্যবস্থা করলেও সরকার পতন হওয়ায় রাস্তাটির কাজ বন্ধ হয়ে যায়। পথচারীরা রাস্তাটি সংস্কারের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com