বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা শীর্ষক আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের হাওর, বনভূমি ও নদ-নদীর উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাবের উদ্যোগে হবিগঞ্জ বাড্স হাইস্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়কারী সজিব চন্দ্র গোপের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাডস কেজি এন্ড হাইস্কুল এর প্রিন্সিপাল মো: নূর উদ্দিন জাহাঙ্গীর, পরিবেশকর্মী শাহীন চৌধুরী, শিক্ষক তুলনা দেব, স্বর্ণা গোপ, ভারতী মিত্র, ইমরাতুল জাহান, মাহমুদা আক্তার, রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন, কাউছার আহমেদ, জয়দর আলী, রিংকু দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলতে পারছেনা। জলাবায়ু পরিবর্তনে অপ্রত্যাশিত ভাবে নদী ভাঙন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এছাড়াও হবিগঞ্জে গাছ,পাহাড় টিলা কেটে, নদী, হাওর, জলাশয়, দখল-দূষণ করে একশ্রেণীর মানুষ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাস্তুচ্যুত হচ্ছে মানুষ, প্রাণ প্রকৃতি ধ্বংস ও কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। খোয়াই, পুরাতন খোয়াই, কুশিয়ারা, সুতাং, শাখা বরাক নদীসহ এই অঞ্চলের নদ-নদী, হাওর, টিলা- বনভূমি সুস্থ নেই। ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বক্তারা পরিবেশগত বিপর্যয়ে জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com