বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে চিত্রাংকন প্রতিযোগিতা

  • আপডেট টাইম শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট গোলাম মোস্তফা রফিক। শিক্ষার্থীরা তাদের চিত্রাংকনের মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব তুলে ধরেন। প্রতিযোগিতায় সেরা ৯ জনকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রনে বিশেষ অবদানের স্মীকৃতিস্বরূপ গত বছর স্থানীয় সরকার ক্যাটাগরিতে হবিগঞ্জ পৌরসভা জাতীয় পুরস্কার লাভ করে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘তামাক ও তামাকজাত দ্রব্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে হবিগঞ্জ পৌরসভা এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com