শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চরগাঁও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ ॥ তদন্ত শুরু

  • আপডেট টাইম রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাত্রী রানী রায়ের নানা অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে প্রশাসন। জেলা প্রশাসক ও দুদকে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। বুধবার সকাল ১১ টায় তদন্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুুল মন্নাফ খান। এর আগে দায়েরকৃত অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের টাকা আত্মসাত, বিদ্যালয়ের ৯৬ জোড়া ব্রেঞ্চ বিক্রি, বিদ্যালয়ের ল্যাপটপ বাসায় ব্যবহার ও প্রায় সময়ই কর্মস্থলে উপস্থিত না থেকে হাজিরা খাতায় স্বাক্ষর প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এলাকাবাসী তার উন্নয়নমূলক কাজের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং হুমকি ধামকি প্রদান করেন। তার আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন দপ্তরে একাধিক বার অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন কার্যকর প্রদক্ষেপ নেয়া হয়নি ওই শিক্ষিকার বিরুদ্ধে। প্রায় এক মাস পূর্বে অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্ত করেছে। গত বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নাফ খান এবং সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিছ মিয়া। এলাকার মুরুব্বীয়ানসহ যুব সমাজ শিক্ষিকার বিরুদ্ধে সকল অভিযোগ লিখিতভাবে তুলে ধরেছেন। এবার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা না হলে মানববন্ধনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয়রা।
এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নাফ খান বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে বিদ্যালয় পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকা ও স্থানীয়দের নিয়ে লিখিত ও মৌখিক বক্তব্য শুনেছি। শিক্ষিকার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে সুষ্টুভাবে তদন্ত করে আগামী ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com