বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইমামবাড়ী বাজারে মুসলিম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোরবানির গোশত বিতরণন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪
  • ৭১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারো মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদুল আযহায় পশু কোরবানি ও গোশত বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এ পশু কোরবানি ও গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন, মাদানিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ নজরুল ইসলাম, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ আফরোজ মিয়া, মাওঃ জামিল ফুরকানী, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ মুহি উদ্দিন, শ্রীমতপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জামাল উদ্দিন, আব্দুস সালাম মেম্বার, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মাষ্টার শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। আমেরিকা প্রবাসী এবং মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ পশু কোরবানি ও গোশত বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com