শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। যে কোনো সময় ধসে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বারবার বিদ্যুত অফিসকে অবগত করার পরও তারা কোনো ব্যবস্থা নেননি। সরেজমিনে দেখা যায় গত ৪ মাস ধরে বিদ্যুতের খুটিটি মরা খোয়াই নদীর সড়কের পাশে হেলে রয়েছে। বাতাস এলেই নড়াছড়া শুরু হয়। অনেকেই ওইদিকে ভয়ে চলাচল করা থেকে বিরত থাকেন। প্রায় শতাধিক লোক বিদ্যুত অফিসে গিয়ে লিখিত অভিযোগ দিলেও ব্যবস্থা নেননি। তারা জানান, যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়ভার বিদ্যুত বিভাগকেই নিতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com