বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবহেলায় অযত্নে পড়ে আছে শায়েস্তাগঞ্জের বধ্যভূমি

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবহেলা ও অযত্নে পড়ে আছে শায়েস্তাগঞ্জের বধ্যভূমি। পাশেই সিএনজি স্ট্যান্ড ও বস্তি থাকায় বধ্যভূমির ওপর যত্রতত্র মল ত্যাগ করা হচ্ছে। এতে করে শহীদদের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অনেকেই মনে করেন। অনেকেই অভিযোগ করেন প্রশাসনের নজরদারি না থাকায় এমনটি হচ্ছে। ২০২৩ সালের ১৬ ডিসেম্বর বধ্যভূমিটি কাটাতারের বেড়া ও রং করে সংরক্ষণ করা হয়। কিন্তু সরকার পতনের পর ওই বধ্যভূমি সংরক্ষণে নজর না থাকায় কাটা তারের বেড়া ও পিলার খুলে নিয়েছে কে বা কারা। এর পর থেকে এটি অরক্ষিত হয়ে আছে। ফলে এখানে প্রস্রাব পায়খানা করাসহ ময়লা আর্বজনা ফেলা হচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ জন মুক্তিযোদ্ধার গণকবর দেয়া হয় এখানে। কিন্তু এখন পর্যন্ত জাতীয় স্বীকৃতি পায়নি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com