বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বেপরোয়া বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের করড়া আল আমিন হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মোফাজ্জল হোসেন উপজেলার করড়া গ্রামের ক্বারী মহিবুল ইসলাম জয়নালের ছেলে।
মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান, মোফাজ্জল হোসেন সকালে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ৭ টার দিকে করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেটগামী বেপরোয়া একটি বাসের ধাক্কায় মোফাজ্জল গুরুতর আহত হন। তার স্বজনরা খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। গাড়িটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com