বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সিএনজিসহ ৫০ কেজি গাঁজা জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ৫০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা। গত রোববার (২৭ জুলাই) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বসর। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোররাত সাড়ে ৩টার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে মাদক পরিবহনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজিটি জব্দ করা হয়েছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com