বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জের ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ জেলার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত মঙ্গলবার ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় বোর্ডে তৃণমূল প্রতিনিধিদের গোপন ব্যালটের মাধ্যমে মনোনীত প্রার্থীরা সাক্ষাৎকার দেন। এরপর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল): মুফতি মাওলানা তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদীসুর রহমান, হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিটি আসনে একাধিক প্রার্থী সাক্ষাৎকার দিলেও যাচাই-বাছাই শেষে উপযুক্ত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। ৪ আসনেই দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন মনোনীত প্রার্থীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল বলেন- দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া সম্মান ও বড় দায়িত্বের বিষয়। আমরা সবাই পীর সাহেব চরমোনাই’র কাছে লিখিত অঙ্গীকার দিয়েছি- জোটগত সমঝোতার কারণে প্রার্থী তালিকায় পরিবর্তন হলে আমরা তাঁর সিদ্ধান্ত মেনে নেব এবং দলীয়ভাবে কাজ করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com