মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

হবিগঞ্জ সদর উপজেলার টেকনিশিয়ান শাহীনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার টেকনিশিয়ান উদ্যোক্তা শাহীনুর কামাল শাহীনের বিরুদ্ধে দুর্নীতি ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন। ৩ জুলাই এই অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়, হবিগঞ্জ সদর উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রন টেকনিশিয়ান উদ্যোক্তা শাহীনুর কামাল শাহীনের হাতে। শুধু নিয়ন্ত্রন নয়, সরকারী গোপন নথিপত্র ব্যবস্থাপনা দাপ্তরিক “ইনএনও” অফিসের প্রশাসনিক “ ইউজার আইডি-পাসওয়ার্ড কম্পিাউটার ব্যবহারের পাশাপাশি ইউএনও ব্যক্তিগত জন্ম ও মৃত্যু নিবন্ধনের ইউজার আইডি-পাসওয়ার্ড অবৈধভাবে ব্যবহার করে জন্ম নিবন্ধন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পদনসহ অবৈধ ভাবে বিভিন্ন কাজ যাচ্ছেন চুক্তি ভিত্তিক (অস্থায়ী) টেকনিশিয়ান উদ্যোক্তা শাহীন। তিনি প্রশাসনিক কর্মকর্তা বা উপজেলা সিএও অফিস সহকারীগণের চেয়ার ও জোরপূর্বক দখল করে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আমলে সাবেক এমপি এ্যাডভোকেট আবু জাহির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম গনিষ্ট সহচর শাহীন এ পদে নিয়োগ পাওয়া পর পরই চালিয়ে যান বিভিন্ন অনিয়ম। অভিযোগ রয়েছে শাহীন উপজেলা দাপ্তরিক নথিপত্রের হস্তক্ষেপ করে গোপনীয় বিভিন্ন প্রতিবেদন, রিপোর্ট, দরপত্র প্রকাশ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা এবং যুব-উন্নয়নের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন শাহীন। ইউএনও কার্যালয়ের আগত জন্ম ও মৃত্যু নিববন্ধন সংশোধনের সেবা গ্রহণকারী সংশোধনী আবেদন খানা নিয়ে গেলেই নগদ ও বিকাশ ্ও টাকা দিতে হয় শাহীনকে। টাকা না দিলে তার খেয়াল-খুশিমোত টালবাহানা করে মানুষকে করে যাচ্ছেন শাহীন। টাকা না দিলে কোন কাজ করেন না শাহীন। ১২/১৩ বছরের ধরে বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগীরা উপজেলা কার্যালয়ে যারা জন্ম, মৃত্যু ও ভোটার কার্ডের বয়স সংশোধন করতে যাচ্ছেন তাদের কাছ থেকে শাহীন নগদ ও বিকাশের মাধ্যমে ২০০/৫০০ টাকা এমনকি তার চেয়ে বেশি টাকাও হাতিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া তাকে ৩ থেকে ৭ হাজার টাকা দিলে যে কোন ব্যক্তির নাম পরিবর্তন করে নিবন্ধনে বয়স কম-বেশী করে দিতে পারেন। নিবন্ধনের বয়স সংশোধন করতে গেলে শাহীন ঢাকা থেকে সংশোধন করে আনতে হয় বলে ৫ থেকে ১৫ হাজার এবং আইডি কার্ড সংশোধন করতে গেলে দেড় থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন। আবার জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাধারণ তথ্য (বাংলা থেকে ইংরেজি এবং নাম ও বানান সংশোধনের ক্রেতে ১শ থেকে ১ হাজার টাকা দিলেই শাহীন সংশোধন করে দেন শাহীন। যেগুলো থেকে টাকা পাননি সেইগুলো ৮ থেকে ৯মাস ফাইলবন্দি থাকে। শাহীন সদর উপজেলায় প্রতিটি শাখায় ইউএনও নাম করে জোড়ালো ভাবে তদবীর চালিয়ে সমাজ সেবা থেকে বয়স্ত ও বিধবা ভাতা, কৃষি অফিস থেকে কৃষি কার্ড, সমবায় অফিস থেকে মৎস্যজীবি কার্ড, যুব অফিস থেকে প্রশিক্ষণে লোক ভর্তি, সরকারি টেন্ডার, ইমাম ও হাফেজ নিয়োগ, গ্রাম-পুলিশ নিয়োগ, নিলামের কাগজের দরপত্র প্রকাশিত হলেও তিনি নিজেও তার আত্মীয় স্বজন, দালাল চক্র লোকজনদের কাজ পেয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বানিজ্য করছেন।
ইউএনও অফিসে চুক্তি ভিত্তিক কাজ করে সরকারি কোয়ার্টারের স্ত্রী সন্তানদের নিয়ে ভিআইপি ভাবে ব্যসবাস করছেন শাহীন। গোপায়া ইউনিয়ন পরিষদের নিকটসহ শ্বশুরবাড়ি টুপিয়াজুড়ীতে তার নিজ ও স্ত্রীর নামে ঘরে তুলেছেন সম্পত্তি। পাশাপাশি রয়েছে ২টি মাইক্রোবাস, ২টি ট্রাক ও ১টি পালসার মোটর সাইকেল। চলতি বছরের ১৯ জুন উপজেলা ৮টি ইউনিয়নের জন্য গ্রাম-পুলিশ, (মহল্লাদার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর কোন প্রচার-প্রচারণা করে করেই এবং কৌশলে শাহীন তার নিজস্ব বাহিনী মাধ্যমে প্রতি ওয়ার্ডে একজন করে মনোনীত করেন। পরে ইউএনও নাম বলে প্রত্যেকের কাছ থেকে ১ থেকে দেড় লাখ চুক্তি করা হচ্ছে। শুধু তাই তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে সদর উপজেলা ৮টি ইউনিয়নের ভুক্তভোগী রাহাত বিনতে রনি, শাহ আলম, সুমন মিয়া, হৃদয় মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া, কালাম মিয়া, মামুন মিয়া,সুবোধ কান্তি দাশ, শুভ ঘোষ, জমির আলী, কাউছার মিয়া ও মানিক মিয়া এ অভিয়োগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com