বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১৫জন শারীরিক প্রতিবন্ধী নারী- পুরুষ- শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুরে সভাপতি সিরাজুল ইসলাম তানজিল,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সহকারী মোঃ ইকবাল হোসেন খাঁন, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com