বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উমেদনগর থেকে চুরির মোবাইল উদ্ধার করেছে বগুড়ার পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে দুইটি মোবাইল চুরি হয় প্রায় ৪ মাস পর উদ্ধার করেছে বগুড়া জেলা পুলিশ। তবে মালিকের দাবি সদর থানায় সাধারণ ডায়েরী করার পরও এএসআই তাওহীদ বিশ^াস ৪ মাসেও মোবাইল দুইটি উদ্ধার করেননি। এমনকি তিনি এর কোনো ব্যাখাও দেননি। গত শুক্রবার বগুড়া পুলিশ উমেদনগর থেকে চোরাই মোবাইল দুইটি উদ্ধার করে মালিক উত্তর শ্যামলীর বাসিন্দা মৃত কুবাদ আলীর পুত্র মোঃ মনু মিয়ার নিকট হস্তান্তর করেন। জানা যায়, গত মার্চ মাসের শুরুর দিকে উমেদনগরের একদল দুর্বৃত্ত মনু মিয়ার বাড়ি ঘরে হামলা, ভাংচুর লুটপাট করে মোবাইলসহ টাকা পয়সা নিয়ে যায় এবং তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মনু মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করলে আসামি সমুজ আলীসহ বেশ কয়েকজন কারাভোগ করেন। কিন্তু মোবাইল উদ্ধার হয়নি। অবশেষে হারিয়েছে মর্মে গত ৯ এপ্রিল সে সদর থানায় জিডি করে। যার নং-৫৪৬। এতে উল্লেখ করা হয় গত ৯ মার্চ শহর থেকে তার মোবাইল দুইটি হারিয়ে যায়। কিন্তু বারবার সে এএসআই তাওহীদ বিশ^াসের নিকট তার মোবাইলের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তৎকালীন ওসি মোঃ আলমগীল কবির মারামারির মামলা রুজ করেন এবং জিডিও ডায়েরীভুক্ত করে মোবাইল উদ্ধারে ওই এসএআইকে দায়িত্ব দেন। দীর্ঘদিনেও মোবাইল উদ্ধার না হওয়ায় জিডির কপি মনু মিয়া বগুড়ার পুলিশ কর্মকর্তাকে দিলে তিনি ট্যাকিং করে নিশ্চিত হন উমেদনগর গ্রামের ১নং ওয়ার্ডে মোবাইল দুইটি রয়েছে। এরপর তিনি এগুলো ওই এলাকার রোকসানা বেগম ও আবিদ আলীর কাছ থেকে উদ্ধার করেন। তারা জানান, উমেদনগরের এক ব্যক্তির নিকট থেকে তারা কিনে রেখেছেন। পরে তারা পুলিশের নিকট তা জমা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com