বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে প্রয়োজন ছাড়া অবাধ চলাচল না করতে অনুরোধ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে যে কোনো সময় অবাধ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের পাশে পরিত্যাক্ত গাড়িগুলোও অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসকের নির্দেশে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন। এ সময় তিনি মাঠ প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রয়োজন ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে অবাধে কেউ চলাচল করতে পারবে না। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে টিকটকের নামে অশ্লীলতা করলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, জেলা প্রশাসক কার্যালয়ের অরক্ষিত মাঠ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com