বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চতুল গ্রামে জনতার হাতে আদম ব্যবসায়ী ফরিদা ইয়াসমিন আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চতুল গ্রামে ফরিদা ইয়াসমিন (৩৫) নামের এক আদম ব্যবসায়ীকে বর্তমান স্বামীর বাড়ি থেকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে দেয়া হয়। এমন আলোচনায় তোলপাড় চলছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের সাবেক স্বামী মানিক মিয়ার স্ত্রী ফরিদা ইয়াসমিন ২৭ ডিসেম্বর চতুল গ্রামের সৌদি নেয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নেয়। এরপর থেকে সে আত্মগোপনে থাকে। ফরিদার কোনো খোঁজ খবর মিলেনি। গতকাল ওই সময় আরেকজনকে বিদেশ নেয়ার জন্য টাকা নিতে চতুল গ্রামে তার বাড়িতে আসে। এ সময় ইয়াকুব মিয়া ও তার লোকজন ওই নারীকে চতুল গিয়ে আটক করে। পরে থানায় খবর দিলে এসআই সুজন শ্যাম ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখাকালে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে থানায় স্থানীয় মেম্বার, গ্রাম-পুলিশসহ উৎসুক জনতার ভিড় ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com