সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. রুবেল হোসেন, ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার সিংহ ও মোশাহিদ মিয়া, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, করগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ এবং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ পাঠান, সুভাষ দাশ, আছমা বেগম, শিবলী বেগম ও হামিদা বেগম। সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, দুধ, মাছ ও ডিম খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন- “জাতীয় পুষ্টি সপ্তাহ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবার, বিদ্যালয়, কর্মস্থল ও সামাজিক পরিসরে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। আমরা চাই, নবীগঞ্জ উপজেলার প্রতিটি শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও প্রবীণ নাগরিক সুষম পুষ্টি পেয়ে সুস্থ জীবন যাপন করুক। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সহযোগিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” তিনি আরও জানান, পুষ্টি-সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম এবং সরকারি সহায়তার যথাযথ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমের মধ্যে রয়েছে— পুষ্টি বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ, স্কুল পর্যায়ে পুষ্টি ক্লাস, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য বিশেষ পরামর্শসভা এবং কমিউনিটি ক্লিনিকসমূহে তথ্য প্রদর্শনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com