বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষক ফারুক হত্যা মামলার আসামী মোহাম্মদ আলী রুবেল (৩২) ও বিধান কর্মকারকে (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই আসামী গতকাল বিকেলে হবিগঞ্জ বিচারিক আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পাওনা টাকার জেরে আফজালপুর গ্রামের কৃষক মোঃ ফারুক মিয়া (৫৩) কে নৃশংসভাবে হত্যা করা হয়। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে বহরা ইউনিয়নের মনতলা কলেজের পূর্বদিকে দিঘীরপাড় বাঁশঝাড়ের ভেতর অর্ধগলিত লাশটি পাওয়া যায়। নিহত ফারুক মিয়া বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে। মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্বার করে নিহতের ছেলে আতিকুলের অভিযোগ পূর্ব বিরোধের জেরে তার পিতাকে মারা হয়েছে।
আতিকুল জানান, গত ১৩ মে বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর তিনি ১৪ মে মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। মনতলা তদন্ত কেন্দ্রের এস অনজন কুমার তালুকদার নিখোঁজ জিডির তদন্ত করছিলেন।এর মধ্যে শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন মনতলা কলেজের পূর্বদিকে দিঘীর পাড় নামক স্থানে একটি বাঁশঝাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের লাশ শনাক্ত করেন।ফারুকের ছেলে আতিকুলের অভিযোগ পূব বিরোধের জেরে তার পিতাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com