মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধাবপুর উপজেলার বীর সিংহপাড়া গ্রামে মা মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ মোশাররফ ইউসুফ এ রায় ঘোষনা করেন। রায়ে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম ওরফে তাহের উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী গিয়াস উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ভাইদের বিরোধ চলছি। এর জের ধরে ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় শাহ আলম ওরফে তাহের উদ্দিন দরজা ভেঙ্গে বড়ভাই গিয়াস উদ্দিনের ঘরে ঢুকে তার স্ত্রী জাহানারা খাতুনকে ছুরিকাঘাত করেন। এ সময় জাহানারার চিৎকারে তার মেয়ে শারমিন আক্তার ও ছেলে সুজাত মিয়া এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। তখন চাচাতো দেবরের ছেলে শিমুল মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে জাহানারা খাতুন ঘটনাস্থলেই মারা যান। শারমিন আক্তার ও শিমুল মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজাত মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দীর্ঘদিনের চিকিৎসায় তিনি সুস্থ হন। এ ঘটনায় নিহত জাহানারা খাতুনের দুলাভাই মোহন মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামী শাহ আলম ওরফে তাহের উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। তাহের উদ্দিনও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌশলী) এডঃ মো. আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলন্ত অবস্থায় ছিল। বিগত সরকারের আমলে বিচারটি বিভিন্নভাবে প্রভাবান্বিত করার চেষ্টা করা হয়। মামলায় ১৮ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে বিচারক উল্লেখিত রায় দেন। তিনি বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com