বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঋণের টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে-শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ১ অক্টোবর, ২০১৪
  • ৭৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-আমাদের দেশের অধিকাংশ জনগণ দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করে থাকেন। তাই সরকার দারিদ্রতা কমিয়ে আনার জন্য বিভিন্ন বিভাগের মাধ্যমে সামান্য সুদে ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। অথচ গ্রামের সহজ-সরল জনসাধারণ ওই ঋণ না নিয়ে চড়া সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। এনজিও’র ঋণ শোধ করতে অনেক সময় শেষ সম্বলটুকু তাদের হারাতে হয়। তাই ঋণের টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। সময় মতো ঋণ পরিশোধ করবেন আবার নতুন করে ঋণ নিয়ে কাজ করবেন। তাহলেই আমাদের ভীত শক্তিশালী হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে উপজেলা ৭৯ জন ব্যক্তির মধ্যে প্রায় ৭ লক্ষ ৬২ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com