বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বড় ভাকৈর গ্রামে রুবিনা বেগম (৩৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। নিহত রুবিনা বেগম ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী। সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের জামাল মিয়ার স্ত্রী রুবিনা বেগম শুক্রবার সকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তার ঝুলন্ত দেহ দেখে থানায় খবর দেন। এস আই কৌশিক মল্লিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। আত্মহত্যার কারন জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com