বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

রাতে পরিচালিত পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করছেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা পরিচালনা করছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানের আওতায় দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন জনাকীর্ন এলাকায় ড্রেন, ডাষ্টবিন, ঝোপ-জঙ্গল পরিস্কার, আবর্জনা অপসারনসহ পরিচ্ছন্নতা কাজ পরিচালিত হচ্ছে। গতকাল সোমবার রাতে শহরের বগলা বাজার, কালীবাড়িক্রস রোডসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। এ সময় তিনি ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সাথে আলোচনা করেন। তিনি ধর্মীয় উৎসব সুষ্ট ও সুন্দরভাবে পালনকল্পে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন। পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সাথে ছিলেন পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলনসহ সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com