বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে ১ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার লালচান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক বিভাবরী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com