সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে বিস্কুট, গুড়া মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে বিস্কুট, গুড়া মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এ নিয়ে রমজান মাসে ক্রেতাদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। এরপরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো এসব পণ্যের দাম নির্ধারণ করছেন।
ভুক্তভোগী শেখ মোঃ আব্দুল হাকিম, মুশফিক হোসেন খান, খায়রুল, জাকারিয়া চৌধুরী, শেখ মোঃ তানজিল, ডাঃ শেখ এমএ জলিল ও আসাদ আহমেদসহ কয়েকজন জানান, শহরের শায়েস্তানগর বাজার, চৌধুরী বাজার, ট্রাফিক পয়েন্ট, বেবিষ্ট্যান্ড, কোর্ট স্টেশন, সিনেমাহল বাজার, বগলা বাজার, রাজনগর, শায়েস্তাগঞ্জের দাউদনগর, ড্রাইভার বাজার, পুরান বাজারসহ বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে গুড়া মসলা ও বিস্কুটের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। এসব পণ্যের কোনো অনুমোদন নেই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com