বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ষ্টাফ কোয়ার্টার পয়েন্ট হতে মুসলিম কোয়ার্টার পর্যন্ত পুরাতন খোয়াই নদীর পাড়ে আরসিসি রাস্তা নির্মাণ শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ষ্টাফ কোয়ার্টার পয়েন্ট হতে মুসলিম কোয়ার্টার পর্যন্ত পুরাতন খোয়াই নদীর পাড়ে আরসিসি রাস্তা নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্ড এন্ড রিকোভারি প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে এ রাস্তার কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি এ রাস্তায় আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ২৮০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্ত এ রাস্তার কাজ বাস্তবায়ন হলে ওই এলাকার জনগনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। উল্লেখ্য, শহরের সবুজবাগ প্রধান সড়কে যানজট হলে অনেকেই বিকল্প রাস্তা হিসেবে স্টাফ কোয়ার্টার-নিউমুসলিম কোয়ার্টার পুরাতন খোয়াই নদী পাড়ের রাস্তাকে ব্যবহার করেন। কিন্তু এ রাস্তাটি নীচু ও ভাঙ্গ হওয়ায় প্রায়শই এখানে পানি জমে থাকতো। আরসিসি রাস্তা নির্মাণ হলে শহরবাসীর ওই রাস্তায় চলাচলের সুযোগ সৃষ্টি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com