বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রবীন্দ্র নাথ দাশের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব রতœদীপ দাশ রাজুর পরিচালনায় এতে বিজয়ী অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, বিদায়ী অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হক। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌর প্রসন্ন রায়, সহকারী কমান্ডার শফিকুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিবারন দাশ, মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন, গৌর চন্দ্র রায়, আবুল হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা হায়দর আলী মারাজ, গৌতম কুমার দাশ, দরবেশ মিয়া, নিজামুল হক চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সাজ্জাদুর রহমান, গীতা পাঠ করেন শিক্ষক রবীন্দ্র চন্দ্র দাশ। বক্তারা বলেন, নবীগঞ্জের বিদায়ী সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হক একজন সৎ অফিসার ছিলেন এবং তিনি মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারনে নবীগঞ্জের অনেক ভুমিহীন ও অসহায় মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com