মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাংবাদিক ছানু মিয়ার গাড়ী ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোহনা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়ার প্রাইভেটকার গাড়িটি ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রাত ১২ টার দিকে হামলা চালিয়ে দুর্বৃত্তরা এই গাড়িটি ভাংচুর করে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাংচুরকৃত গাড়ির মালিক মোঃ ছানু মিয়া জানান, মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে কাকিয়ারআব্দা-মাহমুদাবাদ গ্রামবাসীর সাথে এড়ালিয়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে এড়ালিয়া গ্রামের রফিক মিয়া, শহিদ মিয়া, হায়দর আলী, কামরুল, এমরান, নানু মিয়াসহ ১০/ ১৫ জন গ্যারেজের তালা ভেঙ্গে গাড়িটি ভাংচুর করে। এ সময় তারা গ্যারেজে রক্ষিত প্রায় দেড় টন রড ও ৪০/৪৫ বস্তা সিমেন্ট নিয়ে যায়। এতে ছানু মিয়ার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com