বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে প্রায় অধলক্ষ দর্শকের উপস্থিতিতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এইদিনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নবীগঞ্জ উপজেলার একমাত্র আলমপুর গ্রামেই প্রায় দুইশত বছর পূর্ব থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া (আর্মি সোনা), ২য় স্থান লাভ করে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া (সোনার হৃদয়)। প্রতিযোগিতায় ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ঘোড়া দৌড় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সামছু মিয়া, শাহ জাহান মিয়া, ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি সদস্য লন্ডন প্রবাসী আব্দুল লতিফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাজী ওবায়দুল কাদের হেলাল, নিক্সন আহমেদ, ইউপি সদস্য আমির হোসেন, শেখ মুকিত, আইডিয়াল ইউমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরপম দেব, আজদা মিয়া, দিলাওর হোসেন, রনজিৎ, জিতেশ, সংকর নন্দি, বিধান সূত্রধর, মোরশেদ মিয়া, শুভ্র বণিক প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ইঞ্চি কালার টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১টি সিলিং ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি মোবাইল প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com