শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত ॥ ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। একই সাথে হামলা লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা য়ায়, গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর (গাংপাড়) গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে একা পেয়ে হামলা করে। এ সময় তার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় নবীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামাল হোসেন পিপিএম এঁর সাথে যোগাযোগ করা হল তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com