বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক-এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হাই-এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিন। উপস্থিত ছিলেন- রায়ধর মাদ্রাসার মুহতামিম আবু সালেহ সাদী, জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুল করিম ফেরদাউস, অলুয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল বশির, জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল কালাম, হবিগঞ্জ তালিমুল নেছা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইদুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দল জলিল, হাফেজ মইনুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার সভাপতি ইসলাম উদ্দিন, ইউপি মেম্বার জৈন উদ্দিন, মুরুব্বি কামাল মিয়া, এবিএম শামসুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মাসুম আহমেদ। উল্লেখ্য, নুরানী প্রতিযোগিতায় উপজেলার ১১০ প্রতিযোগি অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com