শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

বানিয়াচঙ্গের পাহাড়পুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেটাবিদ্ধ মুজিবুর রহমান (৩৫) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জনান, বাড়ির সীমানা নিয়ে পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মুজিবুর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত মুজিবুর কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com