বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পইল গ্রামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে উৎফুল্ল অবহেলীত নারীরা

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শহরতলীর গ্রাম পইল। এখানে অনেক দরিদ্র নারী আছে যারা ঠিকমত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে পারে না। আবার অনেকেই শিশুদের পুষ্ঠি ও স্বাস্থ্য বিষয়ে নেই সচেতনতা। ফলে সেখানে অনেক শিশু অপুষ্ঠির শিকার। এই বিষয়গুলো জানতে পেরে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল কাব অব হবিগঞ্জ এবং রোটারি কাব অব হবিগঞ্জ খেয়াই পইল গ্রামে গ্রহণ করে একটি যৌথ প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসাবে গত ৮ নভেম্বর বিকেলে পইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজন করা হয় মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রোগ্রাম। মা এবং শিশুর স্বাস্থ্য সুরা নিয়ে আলোচনা করেন হবিগঞ্জ এর বিশিষ্ট শিশু ডাক্তার রোজিনা রহমান। তার উপস্থাপনা আগ্রহ নিয়ে শুনে নারীরা। তখন তারা বিভিন্ন প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না এবং ইনার হুইল কাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী। উপস্থিত ছিলেন- ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, কাব সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট-১ মোছাঃ রৌশনারা আক্তার, ক্লাব ট্রেজারার রায়হানা বেগম, ফাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সেক্রেটারি ড. মোহাম্মদ নোমান মিয়া, প্রেসিডেন্ট ইলেক্ট মো. হাবিবুর রহমান মুরাদ, পিপি বেলায়েত হুসাইন সেলিম, মেম্বার কামরুজ্জমান সুহাদ এবং মেম্বার এম এম এ আল-নোমান তন্ময়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হুসেন আরিফ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com