বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃন্দাবন কলেজে পৌরসভার অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া কর্মসূচী অব্যাহত রয়েছে। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত দ্বিতীয় দফায় এ মহড়া মঙ্গলবার সকালে শুরু হয় বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গণে। উদ্বুদ্ধকরণ মহড়ার সহযোগিতায় ছিল বৃন্দাবন সরকারী কলেজ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ওই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ সগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। কলেজের শিক্ষার্থীরা ওই মহাড়ায় উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বলেন- অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচী শিক্ষার্থীদের মধ্যে অগ্নি নির্বাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। তারা এই আয়োজন করার জন্য হবিগঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান পৌরসভার পক্ষ হতে বৃন্দাবন কলেজ কম্পাউন্ড পরিচ্ছন্নতার স্বার্থে ১০ টি বড় আকৃতির প্লাস্টিক ডাস্টবিন উপহার দেন।
মহাড়ায় প্রতীকিভাবে দেখানো হয় আগুন লাগলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কিভাবে আগুন নেভাতে হবে, আহত হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং লোকজনকে আগুনের ফাঁদ থেকে উদ্ধার করতে হবে। বৃহস্পতিবার এই কর্মসূচী পালিত হবে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com