শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য পৌরসভার ২০ হাজার টাকা অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ক্যান্সার আক্রান্ত রোগী শাহিন মিয়ার চিকিৎসার সাহায্যার্থে হবিগঞ্জ পৌরসভা থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেয়র আলহাজ্ব জি কে গউছ রাজনগর এলাকায় অসুস্থ শাহিন মিয়াকে দেখতে যান। এ সময় তিনি শাহীন মিয়ার চিকিৎসার জন্য হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন। পরে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেয়রের পক্ষে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু অনুদানের চেক শাহিনের বাসায় গিয়ে হস্তান্তর করেন। এ সময় মহিলা কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা ও পৌর সচিব নুর আজম শরীফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com