শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মোক্তাদির মিয়া নামে চালক নিহত হন। গত সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তাদির মিয়া (২৮) নবীগঞ্জ থানার বাসিন্দা। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল জানান, সোমবার দিবাগত রাতে সিলেটের নবীগঞ্জ থেকে ডাবভর্তি একটি পিকআপ আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হন। খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com