বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে গতকাল সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের নিকটবর্তী সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী রাসেল আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, সহকারী শিক্ষক শফিউল আলম খান মুছা ও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com