বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে দিনে দুপুরে ছিনতাইর ঘটনায় দুই ছিনতাইকারী আটক ॥ টাকা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফল ব্যবসায়ীকে দিনে দুপুরে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এর মাঝে একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে আরেকজন রয়েছে পুলিশ হেফাজতে।
গতকাল বৃহস্পতিবার সকালে চৌধুরী বাজার এলাকার সালমান (২২) নামের এক ছিনতাইকারীকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের ১৮ হাজার টাকা জব্দ করা হয়। এর আগে গোবিন্দপুর গ্রামে জহির মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করলে সে আদালতে স্বীকারোক্তিতে সালমানের নাম বলে। তবে জহির ছিনতাইয়ের টাকা খরচ করে ফেলেছে। যার ফলে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। ২১ সেপ্টেম্বর ঢাকার বাদামতলী এলাকার ফল ব্যবসায়ী বাবুল মিয়া চৌধুরী বাজার থেকে জমা তুলে টাকা নিয়ে যাবার সময় বাণিজ্যিক এলাকায় বিকাল ৪টার সময় ছিনতাইকারী অপহরণ করে সাথে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি সদর থানায় ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে মর্মে মামলা করেন। পুলিশ সোর্স ও সিসি ফুটেজ দেখে জহির কে সনাক্ত করলে সে অন্যদের নাম বলে।
অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, সালমান কে আজ শুক্রবার কোর্টে প্রেরণ করা হবে। এ মামলায় আরও দুজন রয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com