বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট সাবেক কাউন্সিলর ফারুক উদ্দিনের জানাজার নামাজ সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বা পড়া হয়েছে


চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ও সাবেক মেম্বার ফারুক উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৬ অক্টোবর) রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর তার জানাজার নামাজ চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে বড়াইল পারিবারিক কবরস্থানে দাফন সম্মন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজনসহ হাজারোও মুসল্লি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com