বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে “প্রকৃতি ও জীবন” শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চারুকলা একাডেমিতে দিনব্যাপী চিত্র পদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ অক্টোবর ( বুধবার) শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে চিত্র প্রদর্শনীতে। বিকেলে চারুকলা একাডেমির অধ্যক্ষ আশিষ আচার্য এর সভাপতিত্বে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন- বাডস কেজি এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ মোঃ নুর উদ্দিন জাহাঙ্গীর, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মাতৃছায়া স্কুলের অধ্যক্ষ বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ ও গহীনপুরের কর্ণধার চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন। আয়োজক আশীষ আচার্য্য জানান, শিল্পীরা ১মাস ধরে তাদের সৃষ্টিশীল চিন্তা গুলির মাধ্যমে প্রকৃতি এবং জীবনের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক নানান রঙে তুলে ধরেন তাদের ক্যানভাসে। এই প্রদর্শনীতে শিশু শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কৌশলের মাধ্যমে প্রকৃতি ও জীবনের নানান রকম শিল্পকর্ম উঠে এসেছে। প্রতিটি শিল্পকর্মই প্রকৃতির সৌন্দর্য, জীবনের বৈচিত্রের বিভিন্ন দিক তুলে ধরে হবিগঞ্জ চারুকলা একাডেমির শিশু শিল্পীরা। অনুষ্ঠানে হবিগঞ্জ চারুকলা একাডেমির প্রতি শ্রেণীতে ১ জন করে সর্বমোট ১৩ জনকে বর্ষসেরা শিল্পবৃত্তি ২০২৩ এর পুরস্কার ও সনদপত্র বিতরণের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com