বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ফুটপাত ও মহাসড়কের পাশে গড়া উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল।
স্থানীয় লোকজন জানান, একটি অবৈধ দখলবাজ চক্র কয়েক যুগ ধরে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপর মহাসড়কের ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান গড়ে তুলে। এতে দুরপাল্লার যানবাহন মাধবপুরে প্রবেশ করা মাত্রই অসহনীয় যানজটের কবলে পড়ে। বারবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বেশিদিন টেকশই হয়না। ফের দখলে নিয়ে যায় প্রভাবশালীরা। এ কারনে মাধবপুরের যানজটকে অন্যতম যানজট হিসেবে ধরা হয়। এ ছাড়া সাধারণ মানুষের পায়ে হাটার রাস্তায় গড়ে উঠে ভাসমান দোকান। এসব দোকান বখরা নিতেন একটি চক্র।
মাধবপুর মহাসড়ককে যানজট মুক্ত করতে জেলা ও মাধবপুর আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়। এ পরিপ্রেক্ষিততে মহাসড়কের সরকারি জায়গা ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর মহাসড়কের যানজট একটি বড় সমস্যা। এলাকার কিছু লোক প্রচলিত আইন লঙ্গন করে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছিল। যানবাহন ও পথচারীরা নির্বিঘ্ন চলাচল করতে সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আবার কেউ বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধ কঠোর আইন প্রয়োগ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com