বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিজামপুরে ছাগলসহ জনতার হাতে ৪ চোর আটক ॥ পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর থেকে ৪ ছাগল চোরকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে হবিগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুুপুরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই এলাকার আব্দুল রহিমের একটি ছাগল জমিতে ঘাস খাচ্ছিল। এ সময় ৪ চোর টমটম অটোরিক্সায় ছাগলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি আচঁ করতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। উত্তম মধ্যম দিয়ে পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে এসআই খুর্শেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ছাগলসহ চার চোরকে আটক করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com