শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় পাইকপাড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন উপজেলা পাইকপাড়া ইউনিয়নে পাইকপাড়া গ্রামের ভুক্তভোগী মোঃ মর্তুজ আলী। অভিযোগে উল্লেখ করা হয়, পাইকপাড়া গ্রামের ছমদ মিয়া, তাউজ মিয়া, আব্দুল মালেক, খোরশেদ আলী, তামিম মিয়া, আব্দুর রহমান, ফারুক মিয়া, আক্তার মিয়া দাপট দেখিয়ে দীর্ঘ দিন ধরে পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবর মৌজায় সুতাং নদী থেকে প্রতিদিন দিবারাত্রি অবৈধভাবে ড্রেজার মিশিনের মাধ্যমে সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে নদীর উভয় পাশে ধানের ফসল জমি, বিভিন্ন তরিতরকারি জমি ও বসত বাড়ি ঘর ভেঙে পড়ছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, মর্তুজ আলী অভিযোগ পাওয়ার পর তদন্তে সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধুলি বাবর মৌজায় সুতাং নদী থেকে সিলিকা বালু বোঝাই ট্রাক্টর আটক করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com