বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভা মসজিদে জুমার খুৎবায় মাওলানা সৈয়দ আজহার আহমাদ এবাদ ॥ গণকের ভবিষ্যত বাণী বিশ্বাস করা কুফুরী কাজ

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোডস্থ পৌরসভা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা সৈয়দ আজহার আহমাদ এবাদ বলেছেন- গনকের ভবিষ্যত বানী বলতে কিছুই নেই। এটা একটা ধান্ধাবাজী। গনকের ভবিষ্যতবানী বিশ্বাস করলে কুফুরী করা হবে। তিনি বলেন- সাহাবী (রা) গন হচ্ছেন আদর্শ। তাদের বিরুদ্ধাচারণ করা যাবে না। তাদের দোষ ত্রুটি বলা যাবে না। সাহাবী (রা) গনের মান সম্মান ইজ্জতের হানী হয় তা বলাও যাবে না, সমর্থনও করা যাবে না। যদি কেউ সাহাবী (রা) গনকে অবজ্ঞা করে তাহলে তার ঈমান থাকবে না। মাওলানা সৈয়দ আজহার আহমাদ বলেন- বন্যায় আক্রান্তদের পাশে দাড়ানো বিত্তবানদের এখনই সময়। যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি ঈমানদারদের পরিচয় তুলে ধরে তিনি বলেন- নামাজ হচ্ছে ইমানদের প্রধান বৈশিষ্ট, যারা নামাজ পড়বে না, তারা ঈমানদার হতে পারবে না। মাওলানা সৈয়দ আজহার আহমাদ- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। যারা ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com