শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের আজিম উদ্দিনের ছেলেরা বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আজিম উদ্দিনের ছোট ছেলে আইনের শিক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব (২৫) ও হেলাল উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। আহত হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহত রকিবের বাবা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। এই জমির আগের মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকডে এই জমি খলিল মিয়া গংদের নামে চলে যায়। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানি আদালতে মামলা করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com