বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৮৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুন শনিবার সকালে মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ এর সভাপতিত্বে উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে সকালে উদ্বোধন করেন মাধবপুর-চুনারুঘাট আসেনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও তুন্নী রহমান এর সঞ্চালনায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রফিক নাজিম, কবির হোসেন, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ ফয়সাল প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় “আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে “কালিকাপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে “সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়” ২-০ গোলে “গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে বালক-বালিকা উভয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলা চলাকালীন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও অংশগ্রহনকারী বালক-বালিকা খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় দর্শক সমাগম হয় প্রচুর। বিশেষ করে নারী দর্শকেরা সকলের নজর কাড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com