বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে যায়যায়দিন প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩০৯ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ জমকালো আয়োজনের হবিগঞ্জের লাখাইয়ে শীর্ষস্থানীয় পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন এর ১৯ বছর পদার্পণ উপলক্ষ্যে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত মঙ্গলবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টায় লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে কেক কাটেন লাখাই উপজেলা পরিষদের ৩য় বারের মতো নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ এবং লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।
পরে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এড. মুশফিউল আলম আজাদ এবং বিশেষ অতিথির বক্তব্য ইউএনও নাহিদা সুলতানা তথ্য বহুল বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এলকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে যায়যায়দিন এর আগামী দিনের পথচলা আরো মসৃণ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন যায়যায়দিন ও প্রতিদিনের বাণী লাখাই প্রতিনিধি এবং লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি হাজী মহসিন সাদেক।
বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ সৌরভ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নেক্সাস টিভির উপস্থাপক ও সময়ের আলো পত্রিকার ইসলামী পাতার সম্পাদক মুফতি আমিন ইকবাল, আঃ লীগ নেতা শাহ রেজা উদ্দিন দুলদুল সহ লাখাই উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com