বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে ডাকাতসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে সাতগাঁও চা বাগানের বাংলোতে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গত সোমবার (২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সাতগাঁও চা বাগানের সহকারী ম্যানাজারের বাংলোতে ডাকাতির মূল পরিকল্পনাকারী ডাকাত হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত হাবিব শ্রীমঙ্গলের গোলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর রাতে সাতগাঁও চা বাগানের সহকারী ম্যানাজারের বাংলোতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাত দল ঘরের মূল্যবান মালামাল লুটে নেয়। ডাকাতির সাথে জড়িত মূল পরিকল্পনাকারী হাবিব আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামে আত্বীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এছাড়াও শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুলের গোপালপুর গ্রাম থেকে মাদক কারবারি মোঃ হারিছ মিয়া (৬০) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত হারিছ মিয়ার ঘর থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। অপর এক অভিযানে ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রাম থেকে মো. সাহাব উদ্দিন (৩০) ও মো. মামন মিয়া (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, ডাকাত হাবিবসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনী ব্যবস্থা শেষে মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com