রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেন কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৪ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাস (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়) এর পক্ষ থেকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননিয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামানের পরিচালনায় ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকবে ততদিন আপনাদেরকে ভালো রাখবেন,প্রধানমন্ত্রী বাংলা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সকল নারী-পুরুষ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com