বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বন্যা পরিস্থিতির অবনতি

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত দুদিন যাবত টানা বৃষ্টির ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজোড়া, কালীশিরি, কালামন্ডল, ঘনশ্যামপুর, সুন্দরপুর, বনগাঁও, গাজীপুর ইউনিয়নের সসাদ্দামবাজার খেতামারা, পাইকপাড়া ইউনিয়নের হলদিউরা, সতং, শানখলা ইউনিয়নের মহিমাউরা, ঢেউয়াতলী,লালাচান্দ গ্রামের রাস্তা সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন স্থানীয় চেয়ারম্যানদেরকে বলে দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বন্যায় চুনারুঘাটের ১০টি ইউনিয়নের গ্রামীন রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছড়াও সবজি ক্ষেত সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে দিন মুজুর ও খেটে খাওয়া মানুষ খাদ্য সংকটে ভুগছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com