বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রশাসক মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে কৃষক সংগঠনের স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে কৃষক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি ক্ষেত্রে বরাদ্দ করা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা, পুলিশ ও আর্মি রেইটে রেশন প্রদান, কৃষি ঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সরকারি রেইটে কৃষকের ফসল ক্রয় করার জন্য হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু, কৃষি খাতকে বিদেশি সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করা সহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সকাল ১১ টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা প্রশাকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কৃষক সংগঠনের প্রধান সংগঠক কৃষক নেতা জাফর আলী সভাপতিত্বে এবং এম এ মালেকের পরিচালনায় বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, কৃষক নেতা আরব আলী, আমদু মিয়া, কামাল মিয়া, ওয়াদুদ মিয়। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা সামছুর রহমান, শংকর শূক্লবৈদ, রইছ আলী, বিলাল মিয়া, সিদ্দিক আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com