বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহর থেকে আটক ৪ জনের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ওয়ানটেন জুয়াড়ি চক্রের বাবুল রায়সহ তার ৪ সহযোগীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে তাদের জন্য জামিন আবেদন করলে জামিন না-মঞ্জুর করা হয়। এর আগে গত শুক্রবার রাত ১২টার দিকে একদল ডিবি পুলিশ বাবুলের বাসায় অভিযান চালিয়ে সহযোগিসহ তাকে আটক করে। আটকরা হল বাবুল রায়, আনোয়ারপুর পশ্চিম হাটির মৃত রহমত আলীর পুত্র জাহির মিয়া (২৫), যশেরআব্দার মৃত জিতেন্দ্র চন্দ্র দাশের পুত্র বিপুল দাশ (৩৫), একই এলাকার মানিক সরকারের পুত্র মিন্টু সরকার (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, বাবুল একজন মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জুয়ার বোর্ড বসাতো। পুলিশের তাড়া খেয়ে তার বাসাতেই এসব করতো। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করে গত শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com